Web Analytics

নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল উন্মাদনায় মেতে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরা শুক্রবার বিকেলে ৩ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করেন। বিকেল ৪টায় পলাশ বাজার থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে, পতাকা হাতে নিয়ে স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

সমর্থকেরা জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা দীর্ঘদিনের। প্রিয় দলের ম্যাচগুলোকে সামনে রেখে এবং ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে দিতে তারা এই উদ্যোগ নিয়েছেন। আয়োজক কালাম বলেন, ফুটবল উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এবং দলকে সমর্থন জানাতেই তারা এই দীর্ঘ পতাকা নিয়ে মিছিল করেছেন।

স্থানীয়রা জানান, তরুণদের স্বতঃস্ফূর্ত এই মিছিলটি ছিল বেশ আকর্ষণীয় এবং এতে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।