Web Analytics

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার পরীক্ষার সূচি প্রকাশ করেছে এবং পরীক্ষার্থীদের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে। সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের আগে প্রকাশিত শিক্ষাপঞ্জিতে পরীক্ষা ১৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। সেখানে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল ৩০ ডিসেম্বর। নতুন সিদ্ধান্তে পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই শুরু ও শেষ হবে। এবার শিক্ষার্থীদের মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে।

বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে এবং প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময় থাকবে। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষায় দুই বিষয়ে দেড় ঘণ্টা করে মোট তিন ঘণ্টা সময় দেওয়া হবে। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কক্ষে বসতে, সাত দিন আগে প্রবেশপত্র নিতে, ওএমআর ফরম সঠিকভাবে পূরণ করতে হবে। অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া কারও মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।