Web Analytics

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দাদা নজরুল ইসলামকে (৭০) গুলি করার ঘটনায় নাতি মো. আশিক (২৩) কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু জানান, সোমবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে ৩ জুলাই সন্ধ্যায় সালিসি বৈঠক বসে, যেখানে নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠকে আয়েশার সঙ্গে বাকবিতণ্ডার পর তিনি ক্ষিপ্ত হয়ে ঢাকায় থাকা ছেলে আশিককে ফোনে বিষয়টি জানান। আশিক পরদিন এলাকায় এসে ৪ জুলাই বিকেলে নজরুলকে গুলি করে, এতে তার বাম হাতে গুলিবিদ্ধ হয়।

ঘটনার পর আশিক পলাতক ছিলেন। ৬ জুলাই নজরুল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। র‍্যাব জানায়, আশিককে গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।