Web Analytics

মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় প্রচারিত হচ্ছে। নাগরিক টিভি ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটি সম্প্রচার শুরু হবে। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ-তে দর্শকরা এটি দেখতে পারবেন।

সিরিজটির কাহিনি ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম মুক্ত করার ঐতিহাসিক অভিযাত্রা ঘিরে। এতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সালাহউদ্দিন আইয়ুবির বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে। বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি ও অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর প্রেক্ষাপট জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নাগরিক টিভি ও বঙ্গ-এর কর্মকর্তারা এবং দেশের শীর্ষ গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা সংস্করণের ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয় এবং শেষে র‍্যাফেল ড্র-এ তিনজন বিজয়ীকে এসি, টিভি ও স্মার্টফোন উপহার দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।