Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না। রোববার দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদ্‌ঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং বিতর্কের জন্ম দিতে পারে এমন কাজ থেকে বিরত থাকা হবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, যেন কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী পার পেয়ে না যান, সে লক্ষ্যেই স্বচ্ছতা বজায় রাখা জরুরি। ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। পাঁচ সদস্যের কমিটিতে তাঁর সঙ্গে রয়েছেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।