Web Analytics

ইসরাইলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ পশ্চিম তীরে গাজায় চালানো অভিযানের মতো সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে দেওয়া ও রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের যুদ্ধ করতে হবে। তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভেঙে দেওয়ারও আহ্বান জানান।

পশ্চিম তীরে বাড়তে থাকা নিরাপত্তা উত্তেজনা নিয়ে প্রশ্নের জবাবে স্মোতরিচ বলেন, সেখানে কোনো ‘সন্ত্রাসী’ অবকাঠামো, অস্ত্র, সুড়ঙ্গ বা সন্ত্রাসী রাখা যাবে না। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরুর পর পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। জাতিসংঘের হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ইসরাইলি বসতি স্থাপনকারীদের ১ হাজার ৩৩০টির বেশি হামলা নথিভুক্ত হয়েছে, যা দিনে গড়ে ছয়টি।

ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয় বলেছে, স্মোতরিচের মন্তব্য ইসরাইলের সরকারি নীতির অংশ। মন্ত্রণালয়টি ফিলিস্তিনিদের হত্যা, উচ্ছেদ, জমি দখল ও বসতি সম্প্রসারণের মাধ্যমে পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে যুক্ত করার চেষ্টার অভিযোগ করেছে। সুক্কত উপলক্ষে ইসরাইল সরকার পশ্চিম তীরজুড়ে সামরিক অবরোধ ঘোষণা করেছে; এতে ৩ অক্টোবর পর্যন্ত ফিলিস্তিনিদের চলাচলে বাড়তি বিধিনিষেধ থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।