Web Analytics

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের বর্তমান অংশীদারত্ব, যাকে অনেকে কৌশলগত জোট বলে মনে করেন, তা এখন বড় পরীক্ষার মুখে পড়েছে। ইউক্রেন যুদ্ধ ও ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল সংকটের প্রেক্ষাপটে এই সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিনের সামরিক, জ্বালানি ও পারমাণবিক সহযোগিতা থাকা সত্ত্বেও মস্কোর অগ্রাধিকার পরিবর্তন এবং তেহরানের ওপর আঞ্চলিক চাপ বাড়ায় সম্পর্কটি টানাপোড়েনে পড়েছে।

ঐতিহাসিকভাবে দুই দেশের সম্পর্ক জটিল ও অবিশ্বাসপূর্ণ। উনবিংশ শতকে রাশিয়ার পারস্য দখল থেকে শুরু করে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব পর্যন্ত সম্পর্কের মধ্যে বিরোধ ছিল। সোভিয়েত পতনের পর রাশিয়া মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখতে ইরানকে মিত্র হিসেবে দেখে এবং পারমাণবিক ও জ্বালানি খাতে বড় চুক্তি করে। সিরিয়া ও ব্রিকস প্লাস জোটেও তারা একসঙ্গে কাজ করেছে।

তবে সাম্প্রতিক ঘটনাবলি, যেমন ইরান সংকটে রাশিয়ার সীমিত ভূমিকা ও শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা গ্রহণ, এই জোটের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করেছে। কিছু বিশ্লেষক মনে করেন, ইউক্রেন ইস্যুতে ছাড় পেলে মস্কো ইরানকে ত্যাগ করতেও প্রস্তুত হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।