Web Analytics

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন গ্রামের মিলন হাওলাদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, গত ৩০ মে কোরবানির ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মিলন। এ সময় প্রতিবেশীদের সঙ্গে শিশুদের উত্যক্ত করা নিয়ে বিরোধের জেরে আবু তাহের ও রোমানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং মিলনকে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ২৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ২৫ জুন তিনি মারা যান। বক্তারা অভিযোগ করেন, চিকিৎসায় ৩৫ লাখ টাকারও বেশি ব্যয় করে পরিবারটি সর্বস্বান্ত হয়েছে, অথচ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে।

সমাবেশ থেকে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।