Web Analytics

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। রোববার দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মসজিদ-মন্দিরসহ ১৬টি প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করা হয়।

দুলু বলেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র থাকত না। তিনি আরও বলেন, জিয়ার আহ্বানে দেশের তরুণরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। গত ৫০ বছরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হলে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে থেকেছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ আরও অনেকে বক্তব্য দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।