স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে সরকার কাজ করছে। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, পুরাতন আইন দিয়ে এখন আর মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই নতুন আইন প্রণয়ন প্রয়োজন। আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোচ্চ উপায় বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী দু-এক দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে।
তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং প্রশাসনকে মাদক নির্মূলে আরও শক্ত অবস্থানে থাকার নির্দেশ দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।