Web Analytics

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ কয়েক মিনিটের ব্যবধানে ইসরাইলে একাধিক দফায় রকেট হামলা চালায়, যা ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে একযোগে ঘটে। ইসরাইলের দাবি, ইরান ও হিজবুল্লাহ মিলে অন্তত ১০০টি রকেট নিক্ষেপ করেছে। পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে।

আল-জাজিরার প্রতিনিধি জানান, উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সতর্কতামূলক সাইরেন বাজছে। এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যেখানে ইরান ও হিজবুল্লাহর সমন্বিত পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে।

উত্তর ইসরাইলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।