উজবেকিস্তানে ২০২৬ সালের প্রথম আট মাসে ৯১ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১ শতাংশ বেশি। জানুয়ারি থেকে আগস্টে মালয়েশিয়া থেকে দেশটিতে গেছেন ১০ হাজার ৫০০ পর্যটক। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল প্রায় ৫ হাজার ৩০০, অর্থাৎ মালয়েশীয় ভ্রমণকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
বিপরীত দিকেও ভ্রমণ বেড়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১৬ হাজারের বেশি উজবেক নাগরিক মালয়েশিয়া সফর করেছেন, যা এক বছর আগের তুলনায় ৬২ শতাংশ বেশি। উজবেকিস্তানের দূতাবাস বলেছে, দুই দেশের পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালে উজবেকিস্তানে ১ কোটি ১৭ লাখ বিদেশি পর্যটক এসেছিলেন, যা ২০২৪ সালের ১ কোটি ২ লাখের চেয়ে বেশি।
পর্যটন সম্প্রসারণে উজবেকিস্তান সহজ যাতায়াত, বিমান যোগাযোগ এবং মুসলিমবান্ধব অবকাঠামোয় গুরুত্ব দিচ্ছে। মালয়েশীয় নাগরিকেরা সর্বোচ্চ ৩০ দিন ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছেন। কুয়ালালামপুর-তাশখন্দে সরাসরি ফ্লাইট চলছে এবং ২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে লাংকাউই-তাশখন্দে সাপ্তাহিক সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ২০২৬ সালে ২০ লাখের বেশি অতিরিক্ত বিদেশি পর্যটক আকর্ষণের পরিকল্পনাও রয়েছে দেশটির।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।