Web Analytics

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতের মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘প্রাথমিক আগ্রাসন’। নয়াদিল্লিতে দুই দিনের ব্রিকস সম্মেলনের ফাঁকে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংকট নিয়ে আলোচনার শুরুতেই সংঘাত কীভাবে শুরু হয়েছিল, তা বিবেচনা করা প্রয়োজন; শুধু পরবর্তী হামলার নিন্দা যথেষ্ট নয়।

আনোয়ার বলেন, ইরান-সংক্রান্ত সংঘাতের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে অনেক দেশের অনীহা রয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরাইল বা ইরান—যে পক্ষ থেকেই সহিংসতা হোক, তা বন্ধ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। শান্তিপূর্ণ সমাধানের পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করার কথাও বলেন তিনি। তার মতে, সহিংসতা বন্ধ করাই সমাধানের প্রথম পদক্ষেপ, তবে সংঘাতের কারণ এবং প্রথম কে শক্তি প্রয়োগ করেছে, সেটিও খতিয়ে দেখা দরকার।

গাজা ও ফিলিস্তিন প্রশ্নেও একই অবস্থান তুলে ধরে আনোয়ার বলেন, বর্তমান সংকটকে শুধু হামাসের কর্মকাণ্ড দিয়ে ব্যাখ্যা করা যায় না। হামাসের বয়স ২০ বা ৩০ বছর হলেও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ইতিহাস প্রায় ৭০ বছরের বলে তিনি মন্তব্য করেন। সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।