Web Analytics

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিধি বাড়াতে হবে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস ক্যাম্পাসে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, টেক্সটাইল খাত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত এবং তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ টেক্সটাইল খাতে বিশ্বে নেতৃত্ব দিতে চায়, এজন্য গবেষণা বাড়াতে হবে এবং উদ্ভাবনী ধারণা সংযোজন করতে হবে। তিনি জানান, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও টেক্সটাইল বিষয় যুক্ত হচ্ছে এবং আধুনিক ল্যাব সুবিধা নিশ্চিত করতে হবে যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম হয়। এছাড়া তিনি ‘গ্রীন টেক্সটাইল’ ও রিসাইক্লিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জুলহাস উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এর আগে মন্ত্রী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।