Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম এন১২ প্রথমে এ খবর প্রকাশ করে এবং পরে দ্য জেরুজালেম পোস্ট জানায়, একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নেতানিয়াহু ব্যক্তিগত উড়োজাহাজে আবুধাবি যান বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করেনি।

জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি দুপুর ১২টার কিছু পর তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে আবুধাবিতে নামে। প্রায় চার ঘণ্টা আমিরাতে থাকার পর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিমানটি ইসরাইলের উদ্দেশে রওনা হয়। চলতি মাসে হারেৎজের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রায় দেড় সপ্তাহ আগে মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুকে হামাসের বড় অভিযানের প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন।

আমিরাত হারেৎজের ওই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটি বলেছে, ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে ইসরাইলের সঙ্গে তাদের খোলামেলা ও সরাসরি যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এর আগে নেতানিয়াহুর কথিত মে সফর আমিরাত অস্বীকার করলেও, একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল যে ২৬ মার্চ আল-আইনে দুই নেতা বৈঠক করেছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।