মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই মুসলিম কংগ্রেস সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালে এই দুই সদস্য ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে চিৎকার করেন। পরে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যারা এমন আচরণ করে এবং দেশের জন্য ক্ষতিকর, তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো উচিত।
প্রতিবেদনে বলা হয়, ইলহান ওমর সোমালিয়ায় জন্মগ্রহণ করলেও প্রায় তিন দশক ধরে মার্কিন নাগরিক। অন্যদিকে, ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন, ফলে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। তাদের কাউকেই তাদের পূর্বপুরুষের দেশে পাঠানোর কোনো আইনগত সুযোগ নেই।
ভাষণ শেষে হাউস চেম্বার থেকে বের হওয়ার সময় এই দুই কংগ্রেস সদস্য ট্রাম্পকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, “আপনি আমেরিকানদের হত্যা করেছেন!”, যা ঘটনাটিকে আরও উত্তপ্ত করে তোলে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।