Web Analytics

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। তিনি বলেন, তাদের অতীত ইতিহাস জাতি ভালোভাবে জানে এবং জনগণ সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে—এই দাবি মিথ্যা ও অযৌক্তিক।

মির্জা ফখরুল বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত পর্যবেক্ষক, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ও গণমাধ্যম একবাক্যে স্বীকার করেছে যে সাম্প্রতিক নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু। এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। তিনি অভিযোগ করেন, জামায়াত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টা নষ্ট করতে এবং ফ্যাসিস্ট শাসন ফিরিয়ে আনতে চক্রান্ত করছে।

ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।