Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে সরকার জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনে টালবাহানা করছে। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ‘সংস্কারের অচলাবস্থা: এগোনোর পথ’ শীর্ষক এক সংলাপে তিনি এ অভিযোগ করেন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত এই সংলাপে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার ও বিএনপি উভয়ই সংস্কার ইস্যুতে ছলচাতুরী করছে। নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় এসে তারা এর বিরোধিতা করছে। তিনি বলেন, সংস্কার হতে হবে জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে। শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে অবস্থান জানিয়ে তিনি সতর্ক করেন, সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের পথে যেতে হবে।

তিনি আরও বলেন, মৌলিক পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন জরুরি, যাতে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।