Web Analytics

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টা শুল্কসংক্রান্ত বাণিজ্য চুক্তি আগামী সোমবার, ৯ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্বাক্ষরিত হতে যাচ্ছে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে, ৮ ফেব্রুয়ারি। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সরাসরি উপস্থিত থাকছেন না।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে। ৩ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশে জানানো হয়েছে, অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দলের অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং এনবিআর কমিশনার রইছ উদ্দিন খান। প্রতিনিধি দলটি ৬ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে বাণিজ্য উপদেষ্টা ও সচিব টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপান সফরে রয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!