বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মোংলা বন্দরের সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে। ১২ জুন ২০২৬ তারিখে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বনদস্যু দমন, অবৈধ কার্যক্রম প্রতিরোধ ও উপকূলীয় অঞ্চলে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনী। সরকারের নির্দেশনায় ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে কোস্ট গার্ড ৪২টি আগ্নেয়াস্ত্রসহ ৩৯ জন বনদস্যুকে আটক এবং ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে। জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের পর্যটক নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। জয়মনির ঘোল এলাকায় নতুন কোস্ট গার্ড স্টেশন স্থাপন করে দস্যুদের রসদ সরবরাহের পথ বন্ধ করা হয়েছে।
গত ১১ জুন ২০২৬ তারিখে ওই স্টেশনে দুর্বৃত্তদের হামলায় কয়েকজন সদস্য আহত হন। কোস্ট গার্ড ঘটনাটি তদন্তে যৌথ অভিযান শুরু করেছে এবং ভবিষ্যতেও একই দৃঢ়তায় দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।