রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল আবাসন শিল্প টিকিয়ে রাখতে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ)সহ অযৌক্তিক বিভিন্ন বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের দাবি জানিয়েছেন। সোমবার রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে আবাসন ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মিলিত রিয়েল এস্টেট ফোরাম বিকেল সাড়ে ৫টায় সভাটির আয়োজন করে।
বক্তারা বলেন, নানা সমস্যা ও সংকটের পাশাপাশি বাস্তবতাবিবর্জিত বিধিবিধানের কারণে আবাসন ব্যবসা পরিচালনা দিন দিন কঠিন হচ্ছে। এই খাতের সঙ্গে ডেভেলপার, নির্মাণ প্রতিষ্ঠান, প্রকৌশলী, স্থপতি, শ্রমিক এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান জড়িত থাকায় এর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে প্রভাব সংশ্লিষ্ট খাত ও সামগ্রিক অর্থনীতিতেও পড়ে।
সভায় আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সংকট, ড্যাপ ও অন্যান্য বিধিমালার বাস্তব প্রভাব এবং সম্ভাব্য সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন। তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।