Web Analytics

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সোমবার সকালে পদ্মা সেতু উত্তর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মেনহাজুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ৯ জুলাই পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হওয়ার পর তদন্ত শুরু হয়।

তদন্তে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের বাপ্পী চত্বর এলাকা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজীব পাইককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী লৌহজংয়ের গোয়ালি মান্দা এলাকায় অভিযান চালিয়ে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযানে আলাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ, যার কাছ থেকে দুইটি মোটরসাইকেল, ১১০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।