Web Analytics

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টাঙানো ‘সমমনা দোকানদার সমিতি’র সাইনবোর্ড সরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুবশক্তির নেতাকর্মীরা। রোববার এনসিপির মুখপাত্র এবং ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়ার উপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রটিতে লাগানো বিলবোর্ডটি অপসারণ করা হয়।

সাইনবোর্ড সরানোর সময় এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা দখলদারবিরোধী স্লোগান দেন। এর আগে এনসিপির নেতারা মিরপুর-১ এলাকায় ধ্বংসপ্রাপ্ত রাড্ডা ক্লিনিক পরিদর্শন করেন। স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর জমির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টানানো হয়েছিল।

খবরে বলা হয়, গত বৃহস্পতিবার গভীর রাতে রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় পাঁচ দশক ধরে প্রতিষ্ঠানটি দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।