Web Analytics

আকাশচুম্বী বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনের বৃহত্তম দুই শ্রমিক সংগঠন কমিশিওনেস ওব্রেরাস (সিসিওও) এবং ইউনিয়ন জেনারেল দে ত্রাবাহাদোরেস (ইউজিটি) ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা। এতে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০১২ সালের পর এই প্রথম দুই সংগঠন যৌথভাবে সাধারণ ধর্মঘটের ডাক দিল।

গত সেপ্টেম্বরে বাড়িভাড়া বৃদ্ধির কারণে মাদ্রিদে ৮৭ বছর বয়সি মারিকামেন আবাসকালকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্ট্রেচারে করে তাকে সরিয়ে নেওয়ার ছবি ব্যাপক আলোড়ন তোলে এবং পরে বিক্ষোভ ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু হয়। আবাসন সংকটকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়ায় আগামী ২৯ নভেম্বর আগাম নির্বাচনের পথ তৈরি হয়েছে।

ব্যাংক অব স্পেনের হিসাবে, প্রয়োজনের তুলনায় দেশটিতে ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১০ লাখ ছাড়াতে পারে। গড় মাসিক ভাড়া ১ হাজার ১৭৬ ইউরো হলেও তরুণদের গড় মাসিক বেতন ১ হাজার ১৯০ ইউরো। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরাসরি সমর্থন না দিলেও শ্রমিকদের সম্মিলিত আন্দোলনের গুরুত্বের কথা বলেছেন। বিরোধীরা ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।