Web Analytics

ভুটানের রাজধানী থিম্পুর পথে যাত্রাবিরতির জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রোববার দুপুর ১২টায় মরক্কো থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মরক্কো থেকে থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় তিনি ট্রানজিটের জন্য ঢাকাকে বেছে নেন। বাংলাদেশে তাঁর অবস্থান ছিল অল্প সময়ের জন্য।

ইনফান্তিনোর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকে ঘিরে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের সহসভাপতিরা।

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার মধ্যেও ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল। ঢাকায় এই সংক্ষিপ্ত সাক্ষাতের মাধ্যমে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের প্রতিনিধিদের আবারও দেখা হলো। সাক্ষাতটি ইনফান্তিনোর থিম্পুগামী যাত্রাপথেই অনুষ্ঠিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।