Web Analytics

মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রণয়ন, মুদ্রণ, প্রকাশ এবং বিপণনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সোমবার রাজধানীর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন। কো-পাবলিকেশনস কার্যক্রমের আওতায় পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও অন্যান্য প্রকাশনা যৌথভাবে প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বইগুলোর মুদ্রণ, প্রকাশ ও বিপণনেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়।

উপাচার্য আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক নিশ্চিত করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলা একাডেমির সঙ্গে কাজ করলে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী উন্নত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বই প্রকাশ সম্ভব হবে। সভায় আশা করা হয়, ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার আরও নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে এবং দুই প্রতিষ্ঠানের সম্পর্ক শক্তিশালী হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।