Web Analytics

রংপুরের তারাগঞ্জ উপজেলায় টানা কয়েক দিনের ভারি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে সবজি, বোরো ধান ও ভুট্টাসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বাজারে গ্রীষ্মকালীন সবজির দাম বেড়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন কৃষক ও সাধারণ ক্রেতারা।

জমে থাকা পানির কারণে সবজিক্ষেতের গাছের গোড়ায় পচন ধরেছে এবং উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাজারে পটোল, করলা, ঢ্যাঁড়শসহ বিভিন্ন সবজি ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, টানা বৃষ্টিতে অনেক গাছ মারা যাচ্ছে এবং ফলন কমে গেছে। বিক্রেতারা বলছেন, আগের তুলনায় পাইকারি দামে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, টানা বর্ষণে অনেক এলাকার সবজিক্ষেত তলিয়ে গেছে এবং গাছে পচন দেখা দিচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের দ্রুত পানি নিষ্কাশন ও পাকা ধান নিরাপদে সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।