Web Analytics

ভারতের কেরালার পালাক্কাদ জেলার পুথুনগরমে নওয়াজ মুথু টি নামে এক ব্যক্তি ‘ইসলাম-বান্ধব’ জিম চালুর ঘোষণা দেওয়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রচারমূলক ভিডিওতে তিনি জানান, জিমটি উচ্চস্বরের গান ছাড়া পরিচালিত হবে এবং নারী ও পুরুষদের জন্য আলাদা সময় ও স্থান নির্ধারণ করা হবে। তিনি বলেন, এটি কেরালায় প্রথম ধরনের উদ্যোগ হতে পারে। ১৫ বছর ধরে পরিচালিত এই ফিটনেস সেন্টার বর্তমানে সংস্কারের কাজ চলছে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, এটি কি শুধুমাত্র মুসলমানদের জন্য? সমালোচনার মুখে নওয়াজ মূল ভিডিওটি সরিয়ে নতুন একটি ক্লিপ প্রকাশ করেন, যেখানে তিনি স্পষ্ট করেন যে জিমটি সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। তিনি ব্যাখ্যা করেন, ‘ইসলাম-বান্ধব’ বলতে তিনি বোঝাতে চেয়েছেন জিমের পরিচালন পদ্ধতি—যেখানে নারী-পুরুষের আলাদা সময় ও স্থান থাকবে এবং উচ্চস্বরের গান বাজানো হবে না।

মালিকের ব্যাখ্যার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নারী-পুরুষের আলাদা ব্যায়ামের ব্যবস্থা করার উদ্যোগকে প্রশংসা করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।