ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাঘিকে মনোনয়ন দিয়েছেন। সোমবার আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। তবে তিনি এখনই দায়িত্ব নিতে পারবেন না; আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য তাকে ইরানের সংসদের অনুমোদন পেতে হবে।
আখলাঘি আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠানটি দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন কার্যক্রম তদারক করে। পরে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর দিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হন। এরপর সাময়িকভাবে সামরিক কর্মকর্তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। সংসদ মনোনয়ন অনুমোদন দিলে আখলাঘি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।