Web Analytics

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছে মার্কিন দূতাবাস। বুধবার জারি করা নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস মার্কিন নাগরিকদেরও বিমানবন্দরে সম্ভাব্য হামলা ও বিমান চলাচলে বিঘ্নের বিষয়ে সতর্ক করেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার আশঙ্কা রয়েছে। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল হওয়াসহ ভ্রমণে বিভিন্ন ধরনের বিঘ্ন ঘটতে পারে। বিমানবন্দর ব্যবহারের সময় মার্কিন নাগরিকদের চরম সতর্কতা অবলম্বন করতে এবং যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে বলা হয়েছে।

ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। জিজান, আসির, নাজরান, কাতিফ, ইয়ানবু ও তায়েফে ভ্রমণের ক্ষেত্রেও তাদের বিশেষ অনুমতি নিতে হবে বলে দূতাবাসের নিরাপত্তা সতর্কবার্তায় জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।