Web Analytics

কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, দিনভর চালানো অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক দেখানো হয়। সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সরকারি হাসপাতালকেন্দ্রিক একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকার তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি দীর্ঘদিন পর্যবেক্ষণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর সন্দেহভাজন সদস্যদের তালিকা তৈরি করা হয়। ওই তালিকার ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে দুই হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা অসহায় ও সাধারণ রোগীদের টার্গেট করতেন। উন্নত চিকিৎসা, দ্রুত পরীক্ষা-নিরীক্ষা বা কম খরচের প্রলোভন দেখিয়ে তারা রোগী ও স্বজনদের বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন বলে অভিযোগ। এতে রোগী ও স্বজনরা হয়রানি এবং অতিরিক্ত ব্যয়ের শিকার হতেন। জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।