Web Analytics

এয়ার ফ্রান্স কেএলএম গ্রুপের স্বল্পমূল্যের বিমান সংস্থা ট্রান্সএভিয়া জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় তারা মে ও জুন মাসে কিছু ফ্লাইট বাতিল করবে। সংস্থাটির এক মুখপাত্র জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলো মোট সূচির প্রায় ২ শতাংশ। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হবে, তাদের জন্য বিনা মূল্যে সময় পরিবর্তন, ভাউচার বা সম্পূর্ণ অর্থ ফেরতের সুযোগ দেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়, জ্বালানি সংকট ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ছে। ইউরোপ সাধারণত তাদের প্রয়োজনীয় জ্বালানির প্রায় অর্ধেক উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করে। তবে হরমুজ প্রণালির মাধ্যমে সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ হাইড্রোকার্বন এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

ইইউর জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন সতর্ক করেছেন, ইউরোপ দ্রুত জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে, যা জ্বালানির দাম আরও বাড়াতে পারে এবং বিমান সংস্থাগুলোর ফ্লাইট বাতিলের ঝুঁকি বাড়াতে পারে। ট্রান্সএভিয়া ইতোমধ্যে প্রতি রাউন্ড ট্রিপে গড়ে ১০ ইউরো পর্যন্ত ভাড়া বাড়িয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।