Web Analytics

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নভেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানবিষয়ক বিশেষজ্ঞ কমিটির সভায় এ পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, তবে তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের কিছু এলাকায় এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ থাকারও সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৫ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, আর রংপুর বিভাগে সবচেয়ে কম ৪ থেকে ৮ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৯ অক্টোবর বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। অক্টোবরে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ওই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছিল; একটি অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।