Web Analytics

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বুধবার সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শ্রমিকদের আন্দোলন সামাল দিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় শ্রমিকেরা আবার জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা মূল সড়কে উঠতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় সড়ক অবরোধ করতে ব্যর্থ হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পাঁচটি বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। শ্রমিকেরা কাজে এসে কর্মস্থল ছেড়ে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন। পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে বলে জানায়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়লে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে আগে থেকেই কঠোর অবস্থান নেওয়া হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।