Web Analytics

ভোলা জেলার চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে একটি ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও আটটি ট্রলিং জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে দুলারহাট থানাধীন মায়া নদী এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা যৌথভাবে বিশেষ অভিযানটি পরিচালনা করে।

কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে ওই এলাকা থেকে বোট ও জালগুলো জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দকৃত বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কতিপয় অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে এনে তা দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।