Web Analytics

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্যানিটেশন এবং অতিদরিদ্র মানুষের জন্য ৭,২৪৫ কোটি টাকার অর্থায়ন উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ। রোববার পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত হয় বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৫০০ কোটি টাকা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অর্থে কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা সৃষ্টির জন্য ৫,০০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে পর্ষদ। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কার্যক্রমে এই অর্থায়ন করা হবে। পিকেএসএফের লক্ষ্য স্বল্পআয়ের মানুষের দক্ষতা ও উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

সরকারি ৫০০ কোটি টাকার বরাদ্দের ভিত্তিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের জন্য বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম নিয়েছে পিকেএসএফ। সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য ‘সৌরশক্তি’ নামে বিশেষায়িত ঋণ নীতিমালা অনুমোদন করা হয়েছে। এছাড়া ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী, কৃষি ও অন্যান্য খাতে সহযোগী সংস্থাগুলোর জন্য প্রায় ২,০০০ কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।