Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি রউফ বৈরুত ছাড়বেন না এবং সেখানেই দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে লেবানন সরকার তাকে বহিষ্কার করে দেশ ছাড়ার নির্দেশ দিলেও তেহরান জানায়, রাষ্ট্রদূত তার দায়িত্ব চালিয়ে যাবেন।

বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, বৈরুতে ইরানের দূতাবাস খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রদূত তার বাসভবন থেকেই কাজ চালিয়ে যাবেন। লেবাননের একাধিক সূত্র বিবিসি পার্সিয়ানকে জানিয়েছে, রাষ্ট্রদূত দেশ ছাড়বেন না এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে জোর করে বের করতে পারবে না, কারণ কূটনৈতিক নিয়মে দূতাবাসকে ইরানের ভূখণ্ড হিসেবে গণ্য করা হয়।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, শেইবানি লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপমূলক মন্তব্য করেছেন, যা তেহরান-বৈরুত সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।