Web Analytics

সুনামগঞ্জে স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর ঘটনায় দুই আইনজীবীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মনিষ কান্তি দে মিন্টু এবং একই পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদ। এ ঘটনায় রাতেই সন্ত্রাসবিরোধী আইনে ২৭ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার বাদী সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক আনোয়ারুল হক। এজহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা সবাই আইনজীবী। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন এবং এর নেতারা স্মৃতিসৌধে স্লোগান দিয়েছেন, তাই তাদের আসামি করা হয়েছে। স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা আদালত চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

ঘটনার ছবি ও ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে প্রায় ২৩ থেকে ৩০ জন আইনজীবীকে দেখা যায়, তাদের মধ্যে কয়েকজন জেলা আওয়ামী লীগের পদধারীও ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।