Web Analytics

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা সোমবার রাতে ভিডিও বার্তায় তাঁদের পদত্যাগের আবেদন প্রত্যাহারের ঘোষণা দেন। তাঁরা জানান, চররুহিতা ইউনিয়ন বিএনপির আশ্বাস পাওয়ার পর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এর আগে সোমবার দুপুরে তাঁরা সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

দুপুর ১টার দিকে জেলা শহরের বাগবাড়ী এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে ১০ নেতা পদত্যাগপত্র জমা দেন। তাঁদের মধ্যে ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন। তবে জাকির হোসেন ভূঁইয়া বলেন, তিনি পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে গ্রহণ করেননি। কোনো কর্মীকে হারাতে চান না উল্লেখ করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

ভিডিও বার্তায় সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যাহ আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে পদত্যাগ করতে চেয়েছিলেন। জাবেদকে ১৩ এপ্রিল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল; সদর (পশ্চিম) উপজেলা কমিটি ৩১ অক্টোবর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।