Web Analytics

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী নির্বাচনে পরাজয়ের পর তার সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডি ‘Shameem Sayedee’ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এবং যারা তাকে ভোট দিয়েছেন ও নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের পর অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে সমবেদনা জানিয়েছেন, কিন্তু সবাইকে উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

স্ট্যাটাসে শামীম সাঈদী বলেন, সমর্থকদের ভালোবাসার ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয় এবং ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হতে আহ্বান জানান এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে সফলতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও জানান, অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন।

তার এই স্ট্যাটাস প্রকাশের পর সমর্থকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্যের মাধ্যমে তার প্রতি সমর্থন ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। তিনি বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের কাছে ৮,২৮৮ ভোটে পরাজিত হন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।