Web Analytics

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়ারা হলেন টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, কেরানীরটেক এলাকার আওয়ামী লীগ কর্মী জাকির, পাগার এলাকার আওয়ামী লীগ কর্মী মালা উদ্দিন প্রিন্স এবং ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কিরণ আহম্মেদ। তাদের বয়স যথাক্রমে ৫০, ৩৪, ৩০ ও ৪২ বছর।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকায় মিছিল বের করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনার পর টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেছেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।