Web Analytics

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে, তারা গত ১২ দিনে ২৯১টি সামরিক অভিযান চালিয়েছে, যাতে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ইরাকে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ৩১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলা হয়, তারা যেন ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ না নেয়। গোষ্ঠীটির অভিযোগ, বিশ্বশক্তিগুলো স্বাধীন জনগণের ওপর আধিপত্য চাপিয়ে ইরানি জাতির মর্যাদা ও স্বাধীনতা দমন করার চেষ্টা করছে। তারা আরও বলে, ইহুদিবাদী ও আমেরিকানরা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়াতে চায়।

গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে জানায়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেওয়া যেকোনো দেশকে শত্রু হিসেবে গণ্য করা হবে এবং তাদের বাহিনী ও ঘাঁটি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।