Web Analytics

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় সাবেক জেলা ছাত্র জমিয়ত নেতা হাফিজ নাঈম আহমদ আরিফের ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব জমিয়ত বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখা। শুক্রবার জুমার নামাজের পর মাদানিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ ত্বাহা হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর। তিনি বলেন, মিথ্যা ও সাজানো মামলার ভিত্তিতে দেওয়া ফাঁসির রায় ন্যায়বিচারের পরিপন্থী এবং অবিলম্বে তা বাতিল করে হাফিজ নাঈম আহমদ আরিফকে খালাস দিতে হবে।

বক্তারা অভিযোগ করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নিরপরাধ ব্যক্তিদের জড়ানো হয়েছে। তারা সতর্ক করেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।