Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের এই পরিকল্পনায় আগামী ৩০ দিনের মধ্যে দুই দেশের বিরোধ নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নূর নিউজের তথ্যমতে, এটি যুক্তরাষ্ট্রের ৯ দফা পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে দেওয়া হয়েছে, যেখানে শুধু যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সব ধরনের শত্রুতামূলক সামরিক পদক্ষেপ বন্ধের দাবি জানানো হয়েছে। এছাড়া লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের আহ্বানও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, বর্তমানে তিন সপ্তাহের নাজুক যুদ্ধবিরতি বহাল রয়েছে এবং কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যে আলোচনা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।