Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

বিবৃতিতে আবদুল হালিম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এমন দুর্ভোগ অত্যন্ত বেদনাদায়ক। চার শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং একজনকে লাইফ সাপোর্টে রাখার খবর তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি সব আক্রান্ত শিক্ষার্থীর দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং উৎকণ্ঠিত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা জানান।

শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আবদুল হালিম। প্রয়োজনে উন্নত চিকিৎসা এবং চিকিৎসার সব ব্যয়ভার বহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে বলেন তিনি। আগুনের কারণ নিরপেক্ষ তদন্তে উদ্ঘাটনের দাবি জানিয়ে তিনি বলেন, অবহেলা, দায়িত্বহীনতা বা অপরাধের প্রমাণ মিললে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।