Web Analytics

সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনে বাংলাদেশে নতুন করে গণভোট হবে। রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান। আদালতের রায়ে সংবিধানের কিছু নির্দিষ্ট ধারা সংশোধনে গণভোটের বিধান ফিরে আসায় এ উদ্যোগ প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে হওয়া গণভোট বাতিল হয়নি বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে বিশেষ কমিটির প্রতিবেদন চূড়ান্ত করে সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংশোধনী বিল আনবে এবং বছরের প্রথম অধিবেশন, জানুয়ারি সেশনে বিলটি উত্থাপনের আশা করা হচ্ছে। বিল সংসদে পাস হওয়ার পর যেসব অনুচ্ছেদে গণভোট প্রয়োজন হবে, রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে সেগুলোতে গণভোট হবে।

মতবিনিময়ে সম্পাদক ও সাংবাদিক নেতারা উচ্চকক্ষে পিআর পদ্ধতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা এবং দলীয় প্রভাবমুক্ত সাংবিধানিক নিয়োগের পরামর্শ দেন। কয়েকজন বিরোধী দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন এবং কেউ কেউ রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার প্রস্তাব তোলেন। মন্ত্রী বলেন, বিরোধী দল যোগ দিলে তাদের স্বাগত জানানো হবে এবং গ্রহণযোগ্য মতামত ঐকমত্যের ভিত্তিতে বিবেচনা করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।