Web Analytics

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের পরবর্তী চ্যালেঞ্জ শুধু সংযোগ বাড়ানো নয়; সেবার মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা ও অর্থবহ সংযোগ নিশ্চিত করা। সোমবার সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ৩৭তম এপিটি ওয়্যারলেস গ্রুপ বা এডব্লিউজি-৩৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল সংযোগের মাধ্যমে নাগরিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং দেশের সব প্রান্তের মানুষের কাছে প্রযুক্তির সুফল পৌঁছানো প্রয়োজন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে প্রায় ১৯ কোটি ১০ লাখ মোবাইল সংযোগ ও প্রায় ১০ কোটি ইন্টারনেট সংযোগ ছিল। ফোর-জি সেবা ব্যবহার করছিলেন ১০ কোটি ৮০ লাখের বেশি গ্রাহক।

দেশে ৪৯ হাজারের বেশি ফোর-জি সাইট, ৪৬ হাজার টাওয়ার এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক রয়েছে বলে তিনি জানান। সরকারের নির্বাচনি ইশতেহারে আইসিটি ও টেলিযোগাযোগকে ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি ধরা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার ও হার্ডওয়্যারে সক্ষমতা বাড়ানো এবং ফাইভ-জি, স্যাটেলাইট যোগাযোগ ও আইওটির জন্য দূরদর্শী স্পেকট্রাম নীতির প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।