Web Analytics

উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা ও তাদের ব্যবসায় অর্থায়নে বাংলাদেশ ব্যাংক নতুন ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করছে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। এর অর্ধেক ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ নিতে কোনো সহায়ক জামানত লাগবে না বলে বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এটি প্রচলিত অর্থে কোনো প্রতিযোগিতা নয়। তফসিলি ব্যাংকগুলো শাখা নেটওয়ার্ক ব্যবহার করে সম্ভাবনাময় তরুণদের শনাক্ত করবে এবং তাঁদের ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করবে। আবেদনের শেষ দিনে ২৮ বছরের বেশি নয় এমন প্রাপ্তবয়স্ক, সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়; বাস্তবসম্মত ধারণা থাকলেই আবেদন করা যাবে।

১৬ সেপ্টেম্বর বিস্তারিত নির্দেশনাসহ সার্কুলার জারি হবে এবং এরপর এক মাস আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে আট জেলার ৬৪ উপজেলার ৬৪০ উদ্যোক্তা নির্বাচিত হবেন। নির্বাচিতদের প্রশিক্ষণ, মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং বাজারসংযোগের সুযোগ দেওয়া হবে। সময়মতো ঋণ শোধ না করলে অনুদান সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে এবং ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হতে পারেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।