Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় নিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দুই বছর পরও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা দরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের ক্রেস্ট দেওয়া হয়। স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রুমিন ফারহানা বলেন, ১৮ কোটি মানুষের দেশে ধনী-গরিব, সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ, আদিবাসী এবং নারী-পুরুষের মধ্যে বৈষম্য এখনো রয়েছে।

তিনি বলেন, আন্দোলনে কয়েক হাজার মানুষ শহীদ হয়েছেন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বা অঙ্গ হারিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে সবার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে কি না, সে বিষয়ে আত্মসমালোচনার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, মোবাইল ফোন ও প্রযুক্তির যুগে কোনো বক্তব্যের প্রচার পুরোপুরি ঠেকানো সম্ভব নয়; তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের বদলে গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের তথ্য জানার অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।