Web Analytics

বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেল মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাকুদিয়ায় ২৩০০ লিটার জ্বালানি তেল মজুতের দায়ে মো. মনির সরদারকে ১০ হাজার টাকা, নতুনহাটে এস এ কর্পোরেশনে অবৈধ এলপিজি সিলিন্ডার মজুতের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং রহমতপুরে এস এম ট্রেডার্সে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুতের দায়ে এস এম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এনএসআই সূত্র জানায়, দীর্ঘদিন নজরদারির পর এ অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানিয়েছেন, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।